![]() |
| বিদেশে পড়ালেখা করতে চান ? |
বাংলাদেশে অনেক শিক্ষার্থী রয়েছে যারা উচ্চশিক্ষা অর্জনের জন্য বিদেশে লেখাপড়া করার চিন্তা করে থাকে। অনেকেই মনে করেন বিদেশে উচ্চশিক্ষা অনেক ব্যায়বহুল, যার কারনে ইচ্ছা থাকা সত্বেও অনেকেই আর্থিক অসচ্ছলতার কথা ভেবে এই বিষয়ে পা বাড়ায় না।
এর মূল কারন হচ্ছে বিদেশে পড়ালেখা সম্পর্কে কি কি প্রয়োজন তা সম্পর্কে সঠিক ধারনা না থাকা। বাংলাদেশের তুলনায় বহিরাগত রাষ্ট্রে পড়াশোনা অনেকটাই ব্যয়বহুল হয়ে থাকে, কিন্তু বিভিন্ন দেশের সরকার উচ্চশিক্ষা অর্জনের জন্য পড়তে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থী দের জন্য শিক্ষা বৃত্তি বা স্কলারশিপ-এর সুযোগ দিয়ে থাকে। কিন্তু এ বিষয়ে অধিকাংশ শিক্ষার্থীই অবগত নয়। সে কারনেই ইচ্ছা থাকা সত্বেও অনেকের পক্ষেই বিদেশে উচ্চশিক্ষা একটা স্বপ্ন হয়ে থেকে যায়। বাইরের রাষ্ট্রগুলো তাদের বিশ্ববিদ্যালয়ের জন্য বাংলাদেশের শিক্ষার্থীদের অগ্রাধিকার দিতে পছন্দ করে। বিশেষ ক্ষেত্রে দেখা যায় অনেক শিক্ষার্থীকে ফুল স্কলারশিপ অর্থাৎ বিনা খরচে পড়ালেখা করার সুযোগ দেয়া হয়ে থাকে।বাংলাদেশ থেকে বিশ্বের অনেক রাষ্ট্রেই শিক্ষা বৃত্তি নিয়ে পড়ালেখা করার সুযোগ রয়েছে ।এছাড়াও বিশেষ বিশেষ স্কলারশিপে শিক্ষার্থীরা চাইলে বিদেশে পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম জব করার সুবিধাও পেয়ে থাকে।
সাধারণত আন্ডারগ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট, পিএইচডি ইত্যাদি প্রোগ্রামে স্কলারশিপ দিয়ে থাকা হয়।
মূলত ইঞ্জিনিয়ারিং, এমবিবিএস, মেরিন, ডিপ্লোমা, হোটেল ম্যানেজমেন্ট সহ উন্নত বিষয়গুলো
নিয়েই স্কলারশিপ প্রোগ্রাম করা হয়ে থাকে ।
মূলত ইঞ্জিনিয়ারিং, এমবিবিএস, মেরিন, ডিপ্লোমা, হোটেল ম্যানেজমেন্ট সহ উন্নত বিষয়গুলো
নিয়েই স্কলারশিপ প্রোগ্রাম করা হয়ে থাকে ।
বিদেশে পড়ালেখা নিয়ে বিস্তারিত জানতে Scholarship For Bangladeshi Students থেকে ঘুরে আসতে পারেন ।

No comments:
Post a Comment